leadnewsঅপরাধ

ডেমরায় দস্যুতার প্রস্তুতির সময় গ্রেফতার ৪

ডেমরা নিউজঃ ডেমরায় পুলিশের অভিযানে দস্যুতার প্রস্তুতি নেওয়ার সময় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। রোববার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ডগাইর ৪৭৫ গ্রীনসিটি ভবন সংলগ্ন রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ২ টি চাকু, ১ টি হাতুড়ী, ১ টি ছোরা ও ১ টি স্ক্রু ড্রাইভার উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো— ডগাইর পূর্বপাড়া গ্রীনসিটি এলাকার রুহুল আমীনের বাড়ীর ভাড়াটিয়া ও রাজবাড়ীর সদর থানার রাজাপুর গ্রামের আকবর শেখের ছেলে মো. রিয়াজুল ইসলাম (৩১), একই বাড়ীর ভাড়াটিয়া টাঙ্গাইলের ভূয়াপুর থানার গোপিনদাসী গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে রাশেদ মাহমুদ ওরফে রনি (২৮), কক্সবাজারের উখিয়া থানার মরিচ্চা গ্রামের সৈয়দ করিমের ছেলে মো. আলম (৪৫) ও কক্সবাজারের রামু থানার দোয়াপালং গ্রামের জব্বর মোল্লার ছেলে মো. রবি আলম (২৫)। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রোববার রাতেই ডেমরা থানায় ৩৯৩ পেনাল কোড—১৮৬০ ধারায় মামলা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, গ্রেফতারকৃতরা প্রতিনিয়ত ডেমরা থানা ও আশপাশের থানা এলাকায় সংঘবদ্ধভাবে দস্যুতা করে আসছিল বলে তাদের নামে অভিযোগ রয়েছে।