ডেমরায় মশক নিধনে জনসচেতনতামূলক পথসভা ও র্যালী
ডেমরানিউজঃ
“ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চাই জনসচেতনা” এ স্লোগানকে সামনে রেখে নগরীর ডেমরায় মশক নিধনে জনসচেতনতামূলক পথসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। এ সময় ডেঙ্গুবাহী এডিস মশার লার্ভা উৎপত্তিস্থলগুলোকে চিহ্নিত করে তরল ওষুধ ছিটানো হয়। পাশাপাশি জনগনের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ড কাউািন্সলর মাহমুদুল হাসান পলিনের সভাপতিত্বে বৃহস্পতিবার হাজীনগর এলাকায় এসব কর্মসূচী পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান,জনসাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী মো. মোশাররফ হোসেন, ডিএসসিসির ৬৭, ৬৮ ও ৬৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা শাহিন, স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য সহকারী মো. জাহিদুল ইসলাম, ডিএসসিসির মার্কেটিং পরিদর্শক মো. শহিদুল ইসলাম খাঁন, ডিএসসিসির কাউন্সিলর প্রতিনিধি মো. মেহেদি আমিন, স্কাউট প্রতিনিধি মো. সাব্বির হোসেন প্রমূখ।
৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রয়োজন শুধু সতর্কতা ও এলাকার চারপাশ আবর্জনামুক্ত রাখতে হবে। যাতে মশার লার্ভা উৎপাদন ও মশার বংশ বিস্তার না হয়। আর মশা নিধনে ইতিমধ্যে ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু হয়েছে যা অব্যাহত থাকবে।
কর্মসূচী শেষে ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্য়ালয়ের মাধ্যমে এদিন ডেমরা থানাসহ ওই ওয়ার্ড এলাকায় ডেঙ্গুবাহী মশা নিধনে তরল ওষুধ ছিটানো হয়।

You must be logged in to post a comment.