ডেমরায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ডেমরায় বামৈল বালুর মাঠ সংলগ্ন যৌথ মালিকানায় নির্মাণাধীন ৯ তলা ভবনের অভ্যন্তরীণ সড়কের পাশে অজ্ঞাত অনুমান (৪০—৪৫) বছর বয়সী এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা গেছে।
সোমবার রাত সাড়ে ৯ টার দিকে মাথা ফেটে থেতলে যাওয়া রক্তাক্ত লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এদিকে খবর পেয়ে ডেমরা থানার এসআই আমিরুল ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহালের ব্যবস্থা নিচ্ছেন বলে জানা গেছে। লাশের পড়নে দেখা গেছে হলুদ রঙের টি সার্ট ও নীল রঙের জিন্সের পেন্ট। প্রাথমিক ভাবে পুলিশ ধারনা করছে ১০ তলা ভবন থেকে পড়ে লোকটির মৃত্যু হয়েছে। তবে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হবে রাতেই। তাছাড়া লাশ শনাক্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহন করা হবে। আর ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে এ মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে।
এ বিষয়ে ডেমরা থানায় ওসি (তদন্ত) মো. ফারুক মোল্লা বলেন, এ মৃত্যু নিয়ে রহস্য বুঝা যাচ্ছেনা প্রাথমিকভাবে। অনেকেই বলছেন লোকটি এ ভবনেই থাকতেন। এদিকে নির্মাণাধীন ভবনে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবের লাশের পরিচয় মিলবে দ্রুত। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্টে সব জানা যাবে।

You must be logged in to post a comment.