leadnewsগণমাধ্যম

দৈনিক জনতা প্রকাশক সৈয়দ আন্ওয়ার আর নেই 

স্টাফ রিপোর্টার :
 বিশিষ্ট্য রাজনীতিবিদ, খ্যাতিমান কলামিষ্ট ও দৈনিক জনতা পত্রিকার প্রকাশক ছৈয়দ আন্ওয়ার (৯৪) আর নেই।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রোববার দুপুর ২ টায় রাজধানীর ইউনাইটেড হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন।
ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন।
সৈয়দ আন্ওয়ার ঝালকাঠি জেলা সমিতির সাবেক সভাপতি   এবং  এসমা লিমিটেডের ব‍্যবস্থপনা পরিচালক ছিলেন।
১৯৮৯ সালে তাঁর নেতৃত্ব ঝালকাঠি জেলা সমিতি প্রতিষ্ঠিত হয়।
এ ছাড়া ও সমাজের অবহেলিত ছিন্নমূল শিশুদের জন্য কাজ করেছেন তিনি। প্রতিনিয়ত  সমাজের গরীব দুঃখী মানুষের পাশে নিজেকে নিয়োজিত রেখেছিলেন তিনি। নিজ জেলা ঝালকাঠিতে শিক্ষা বিস্তার ব্যাপক ভুমিকা রেখেছেন তিন।