leadnewsরাজধানী

টিআই বিপ্লব ভৌমিক এর দক্ষতায় মৃত্যু থেকে বেচে গেল শিশু তানভীর ।

ডেমরা নিউজ:টিআই বিপ্লব ভৌমিক এর দক্ষতায় বাসে চাপা পরে নিশ্চিত মৃত্যু থেকে বেচে গেল শিশু তানভীর । আজ শুক্রবার সন্ধ্যা ০৬:৪৫ মিনিটে তেজগাঁও শিল্প এলাকার সোনারগাঁও ক্রসিং সামনে এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শী ও ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর ও উত্তরা গামী বাসগুলো সোনারগাঁও ক্রসিং এর দক্ষিণ হতে উত্তর দিকে শো শো করে যাচ্ছিল হঠাৎ ব্যাংক এশিয়ার সামনে দিয়ে ৪ বছরের একটি শিশু দৌড়ে রাস্তায় চলে আসে। মেট্রো রেলের কাজ চলমান থাকায় রাস্তায় আলো স্বল্পতার কারণে বাসের চালকের পক্ষে দুর্ঘটনা এড়ানো খুব কঠিন ছিল ।সোনারগাঁও ক্রসিং এ কর্মরত টি আই বিপ্লব ভৌমিক (সিটি ৫৭),সার্জেন্ট মো: রিয়াদ মোর্শেদ (সিরা টেংগো ১০) একজন বাসের গতিরোধ করে, অপরজন নিশ্চিত মৃত্যুর হাত থেকে শিশুটিকে তুলে নিয়ে পুলিশ বক্সে আসে।
জিজ্ঞাসাবাদে জানা যায় শিশুটির নাম মো: তানভীর, বয়স আনুমানিক ৪ বছর ।বাসা মগবাজারের পাশে, খেলতে খেলতে সে এখানে চলে এসেছে ।আর কোন তথ্য শিশু তানভীরের নিকট হতে পাওয়া যায়নি ।বিষয়টি ট্রাফিক কন্ট্রোল রুমে সাধারণ ডায়েরি ভুক্ত করা হয় যার নম্বর ১৫১ তারিখ ০১/০৯/২০২০ইং।পরবর্তীতে তেজগাঁও থানার এসআই/মো:ইমদাদুল হক (সিরা ৬১)এর মাধ্যমে শিশু তানভীরের বাবা মায়ের সাথে যোগাযোগের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় ।
এ বিষয়ে টি আই বিপ্লব ভৌমিক জানায়, শিশু তানভীরকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে পেরে খুব ভালো লাগছে । পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে থেকে সেবা প্রদান করে যাচ্ছে । আগামীতেও থাকবে ।