leadnewsডেমরা

ডেমরায় বেড়াতে এসে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ডেমরা নিউজ: ডেমরার বেড়াতে এসে ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে জুবায়ের (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ডেমরার বাঁশেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জুবায়েরের মামা মেহেদী হাসান জানান, কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাবা-মায়ের সঙ্গে থাকতো জুবায়ের। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তার সঙ্গে ডেমড়ার বাসায় বেড়াতে আসে সে। শুক্রবার সকালে সে একতলার ছাদে ঘুড়ি উড়াতে উঠে।
এসময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এক ভাই এক বোনের মধ্যে জুবায়ের ছোট। তার বাবার নাম জয়নাল মিয়াজি।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবহিত করা হয়েছে।