জাতীয় শোক দিবস উপলক্ষে ডেমরায় ছাত্রলীগের দোয়া মাহফিল
ডেমরা নিউজঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ডেমরায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ইব্রাহিম খান শান্তর আয়োজনে শুক্রবার রাতে খান অনলাইন’র কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সারুলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দুলাল খান, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন প্রমুখ। বক্তব্য শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ ১৫আগষ্ট ও ২১ শে আগষ্টে শাহাদাৎ বরণকারী সকল শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

You must be logged in to post a comment.