ডেমরায় মাদক ব্যবসায়ী জাইদুলসহ গ্রেফতার ২
ডেমরা নিউজঃ
ডেমরায় পুলিশের পৃথক দু’টি অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী জাইদুলসহ ২ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের তলøাশি করে ৪শ’ পুড়িয়া হেরোইন ও ২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডেমরা থানা পুলিশ। শুক্রবার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ডেমরার তাম্বুরাবাদ ও বোর্ডমিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- ডেমরার বালু ধিৎপুর এলাকার মো. নুরুল হকের ছেলে জাইদুল হক (৩০) ও বরিশানিউজঃ লের বাবুগঞ্জ থানার দেহেরগতি গ্রামের আব্দুল জলিল (২০)।
পুলিশ আরও জানায়, উক্ত মাদক চোরাকারবারিদের গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সময় গ্রেফতার করা হয়েছে। এ সময় কুখ্যাত জাইদুলের কাছ থেকে ৪শ’ পুড়িয়া হেরোইন উদ্ধার করে পুলিশ। জাইদুল দির্ঘদিন ধরে ধরা ছোঁয়ার বাইরে থেকে ডেমরায় ইয়াবা, ফেনসিডিল, হেরোইনসহ বিভিন্ন প্রকার মাদক সরবরাহ ও বিক্রি করে আসছিল। তার নামে ডেমরা থানায় একাধিক অভিযোগ রয়েছে। এসব বিষয়ে বৃহস্পতিবার রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

You must be logged in to post a comment.