leadnewsআন্তর্জাতিক

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ সাময়িকভাবে স্থগিত

জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির একটি আদালত। এএফপির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ওয়াশিংটনের সিয়াটলের ফেডারেল বিচারক জন কফেনর এ স্থগিত আদেশ দেন। সে অনুযায়ী ট্রাম্পের ওই নির্বাহী আদেশ কার্যকর হওয়া ১৪ দিনের জন্য স্থগিত থাকবে।

এদিকে মার্কিন বার্তাসংস্থা সিএনএন এক প্রতিবেদনে বলা হয়েছে, বিচারক জন সি. কফেনার এই আদেশের ফলে ট্রাম্পের ওই নির্বাহী আদেশ কার্যকর হওয়া ১৪ দিনের জন্য স্থগিত থাকবে। তিন দিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প এই নির্বাহী আদেশ জারি করার পর ওয়াশিংটন, অ্যারিজোনা, ইলিনয় ও ওরেগন রাজ্য থেকে মামলা করা হয়।

বিচারক বলেন, এটি একটি স্পষ্টতই অসাংবিধানিক আদেশ। ট্রাম্প প্রশাসনের আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো আইনজীবী কীভাবে এ ধরনের আদেশকে সাংবিধানিক বলে নিশ্চিত করতে পারেন, তা আমার বোধগম্য নয়। আমি সত্যিই বিস্মিত হয়েছি।

অন্যদিকে, বিচারকের এই আদেশের বিরুদ্ধে আবেদন করবেন বলে হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানিয়েছেন ট্রাম্প। তার দেওয়া নির্বাহী আদেশের পক্ষে লড়াই করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও। নির্বাহী আদেশটি সম্পর্কে ট্রাম্প প্রশাসনের একজন মুখপাত্র বলেছেন, ওই আদেশে মার্কিন সংবিধানের ‘সঠিক ব্যাখ্যা’ দেওয়া হয়েছে।