চাকুরি সরকারী করণের দাবিতে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২য় দিন কর্ম-বিরতি
জাহাঙ্গীর আলম হানিফ ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপিদের চাকুরি সরকারী করণের দাবিতে ২য় দিন কর্ম-বিরতি পালন চলছে। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ২য় কর্ম-বিরতি কর্মসুচী পালন করেন তারা। কর্ম-বিরতি কর্মসুচীতে সভাপতিত্ব করেন, রূপগঞ্জ সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি আল-আমিন। এতে বক্তব্যে দেন, সিএইচসিপি এসোসিয়েশনের সাধারন সম্পাদক ফেরদৌসি জান্নাত রুমা, রিপন হাসনাত, জহিরুল ইসলাম, নাজমুল হাসান, সফিকুল ইসলাম, মোক্তার হোসেন, ইফরান আহাম্মেদ, নাঈমুর রহমান, সহদেব মজুমদার, আব্দুল মালেক সজিব প্রমুখ।
বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি পদে যারা রয়েছেন, তাদের ২০১৩ সালে সরকারী করণ করবেন বলে আশস্থ্য করেছিলেন উর্ধ্বতন কর্তৃপক্ষ। ৫ বছর অতিবাহিত হয়ে গেলেও কর্তৃপক্ষ সিএইচসিপিদের সরকারী করণ করেননি। এছাড়া আজও পর্যন্ত বেতন-ভাতাও বৃদ্ধি করা হয়নি। তাই সরকারী করণ না করা পর্যন্ত আমাদের কর্ম-বিরতিসহ আন্দোলন চলবে।
তাং ২১/০১/২০১৮ ইং

You must be logged in to post a comment.