Uncategorized

কী হয়েছে মোস্তাফিজের? স্টেইনের প্রশ্ন

২০১৫ সালে ক্রিকেট বিশ্বকে কাঁপিয়ে অভিষেক হয়েছিল মোস্তাফিজের। বল হাতে বেশ কিছুদিন রাজত্বও করেছেন ব্যাটসম্যানদের উপর। অথচ সেই মোস্তাফিজের কঠিন সময় এখন।

গতবছর তার হাত ধরেই শিরোপা জিতে রানরাইজার্স হায়দরাবাদ।আর এবার? তাকে একাদশেই রাখছে না টিম ম্যানেজেমেন্ট। চলতি বছর মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। সেই ম্যাচে ২.৪ ওভার বল করে দিয়েছেন ৩৪ রান।

এই মোস্তাফিজকে দেখে বিস্মিত দক্ষিণ আফ্রিকান তারকা ফাস্ট বোলার ডেইন স্টেইন। তার যেন বিশ্বাসই হচ্ছে না যে, এই মোস্তাফিজ সেই মোস্তাফিজ। মোস্তাফিজের  সাধারণ বোলিংয়ের কারণই খুঁজেছেন স্টেইন। হয়তো হিসেব মিলাতে পারছেন না। এমন তো হওয়ার কথা ছিল না।

নিজের টুইটার অ্যাকাউন্টে মোস্তাফিজকে নিয়ে নিজের বিস্ময়ই প্রকাশ করলেন ডেইল স্টেইন। লিখেছেন,‘ একটা প্রশ্ন, কী হয়েছে ফিজের। সে কী ইনজুরিতে?’

ডেইল স্টেইনের এই প্রশ্নের উত্তর কে? মোস্তাফিজ নিজে? জাতীয় দলের ফিজিও নাকি ওয়ালশ- হাথুরাসিংহে?

The fall of france was shocking, because now, all that stood between hitler and the world was britain if the english lost, hitler would have all of www.order-essay-online.net/ europe in which to operate, and he might take over the americas as well