Uncategorized

কলকাতার সংগ্রহ ১৭৮

মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৭৯ রানের লক্ষ্য দিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। টস হেরে ব্যাটিং করে সাত উইকেটে এ রান সংগ্রহ করে কেকেআর। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন মনিস পান্ডে অপরাজিত ৮১।

এর আগে ঘরের মাঠে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। গুজরাটের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে গিয়ে ১০ উইকেটের ব্যবধানে জয় পেয়েছিল শাহরুখ খানের দল। যদিও নিজেদের প্রথম ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্টসের কাছে ৭ উইকেটে হার দিয়ে আসর শুরু করেছে রোহিত শর্মার দল।

কেকেআরের বিপক্ষে গত আসরের দু’বারের দেখায় প্রত্যেকটিতেই জয় পেয়েছে মুম্বাই। দুই ম্যাচেই রোহিত শর্মা ছিলেন ম্যাচ সেরা। পরিসংখ্যান বলছে দু’দলের পরস্পরের মুখোমুখিতে ১৩ বার জয় পেয়েছে মুম্বাই এবং মাত্র ৫ বার জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।

এদিকে কেকেআরের হয়ে গত ম্যাচে খেলেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজও তাকে রাখা হয়নি একাদশে। মূলতঃ শ্রীলংকা সফর শেষে রাজকোটে দলের সাথে যোগ দিলেও ভ্রমণ ক্লান্তি এড়াতে মাঠে নামেননি তিনি।

মুম্বাইয়ের একাদশে আজ মাঠে নামছেন লংকান পেসার লাসিথ মালিঙ্গা। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচেই হ্যাটট্রিক করার পাশাপাশি হয়েছিলেন সিরিজ সেরা। টিম সাউদির পরিবর্তে দলে নেয়া হয়েছে মালিঙ্গাকে। আবার আম্বাতি রাইডুর পরিবর্তে নেয়া হয়েছে হরভজন সিংকে।

Riverside würzburg schönes, gemütlich eingerichtetes lokal am main, in zusammenfassung und ausblick diplomarbeit der nähe des boots, besonders gute getränkeauswahl, probiert mal das joy’s, das ist bier mit apfel, spitze