কক্সবাজারে ৩৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে প্রায় ৩৪ কোটি টাকা মূল্যের ৫ বস্তা ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। বস্তার ভেতর ১১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ছিল।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের খুরের মুখ বঙ্গোপসাগর সংলগ্ন শশ্বানঘাট এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
তবে ৩ পাচারকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ ক্যাম্পের বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম বলেন, গোপন খবরে বিজিবির একটি দল বৃহস্পতিবার ভোরে শশ্বানঘাট এলাকায় অবস্থান নেয়। একটি ট্রলার বঙ্গোপসাগর অতিক্রম করে পারে পৌঁছলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। এসময় ৩ পাচারকারী ইয়াবার বস্তা ফেলে পালিয়ে যায়।
আরিফুল ইসলাম আরো বলেন, পরবর্তী সময়ে ইয়াবাগুলো বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সামনে ধ্বংস করা হবে।
আমাদের সময়.কম

You must be logged in to post a comment.