leadnewsজাতীয়

করোনায় ৩৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে। করোনায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এটি গত ২০ সপ্তাহে সর্বোচ্চ মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে নয় হাজার ৩৬৯ জনের শরীরে, যা আগের দিনের তুলনায় প্রায় এক হাজার বেশি। দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৬২৭ জনের। আর মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জন।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।