কম দামি ফোনে ফুল ভিউ ডিসপ্লে
কম দামি একটা স্মার্টফোন আনলো জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক। মডেল প্যানাসনিক পি১০১। এন্ট্রি লেভেলের এই ফোনটি ভারতের বাজারে বিক্রি হচ্ছে ৬ হাজার ৯৯৯ রুপি।
ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে ফুল ভিউ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১৮:৯।
এতে রয়েছে ৫.৪৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। ডিসপ্লের উপরে আছে ২.৫ ভি কার্ভড গ্লাস। ফোনটির ভেতরে রয়েছে ১.৩ গিহাহার্জের কোয়াডকোর প্রসেসর।
২ জিবি র্যামের এই ফোনটিতে ১৬ জিবি বিল্টইন মেমোরি রয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।
ছবির জন্য প্যানাসনিকের নতুন ফোনটিতে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। উভয় ক্যামেরায় এলইডি
ফ্লাশ রয়েছে।
ব্যাকআপের জন্য আছে ২৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। কানেকটিভিটির জন্য রয়েছে ডুয়েল সিম, ফোরজি, ব্লুটুথ।

You must be logged in to post a comment.