ইজতেমা চার দিন
এ বছর তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা এক পর্বে তিন দিনে হওয়ার কথা থাকলেও তা একদিন বাড়ানো হয়েছে। তাবলিগ নিয়ে দুই পক্ষের বিরোধ মীমাংসা করতে গিয়ে সরকারি হস্তক্ষেপে এবারের ইজতেমা চার দিন করার সিদ্ধান্ত হয়েছে। এতে দুই পক্ষই অংশ নেবে এবং নেতৃত্ব ভাগাভাগি হবে।
মঙ্গলবার বিকালে সচিবালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আগামী ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে এই ইজতেমা অনুষ্ঠিত হবে।

You must be logged in to post a comment.