আসছে ব্রেসলেট ফোন
স্মার্টফোন ও স্মার্ট ওয়াচের পর এবার আসছে ব্রেসলেট ফোন। সম্প্রতি এই ফোনের কনসেপ্ট প্রকাশ হয়েছে। কনসেপ্ট অনুযায়ী এটি কে কব্জিতে মুড়িয়ে পরিধান করা যাবে। অনেকটা স্মার্টওয়াচের মতই।
সাধারণ অ্যানড্রয়েড ফোনের মতই এই ব্রেসলেট ফোনের ফিচার। এই ফোনটির ডিজাইন করেছেন ডেভ হাঙ্গি।
ফোনটিতে থাকছে ৪ জিবি র্যাম এবং ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
ডেভ হাঙ্গি দাবি করছেন তার ডিজাইনকৃত এই ব্রেসলেট ফোনটি হবে স্মার্টফোন ও স্মার্ট ওয়াচের বিকল্প।
এই গ্যাজেটটি হাতের কব্জি থেকে খুললে ওয়াইড স্ক্রিনের রূপ নেবে। স্ক্রিনটাকেই আবার গোলাকার করে হাতে পরা যাবে।
হালকা ও পাতলা এই ফোনটিকে নমনীয়ভাবে তৈরি করা হবে। এটি যখন বাজারে আসবে তখন এতে থাছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।
ডিভাইসটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট এবং ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকবে।
এটি কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে এখনো কোনো আভাস মেলেনি।

You must be logged in to post a comment.