ডেমরায় বোনের বাড়ীতে ভাইয়ের চুরি: মামলা
ডেমরা নিউজঃ ডেমরায় পূর্ব শত্রুতার জের ধরে মো. আনামত উল্লাহ (৪০) নামে এক ব্যক্তি তার চাচাতো বোনের বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তার সহযোগী জনি (২৫) অজ্ঞাত আরও দুইজন তার বোনের দুই মেয়ে ও এক ছেলেকে মারধর করে। এ ঘটনায় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকাসহ প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার স্বর্ণালংকার নিয়ে যায় দুর্বৃত্তরা। বুধবার মুসলিম নগর জিরো পয়েন্ট এলাকার মো. মনিরুজ্জামান মনিরের বাড়ীতে এ ঘটনা ঘটে। তিনি আমানতের বোনের স্বামী। চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে ডেমরা থানায় মামলা দায়ের করেন বাড়ীর মালিক মনিরুজ্জামান মনির। অমানত যাত্রাবাড়ীর মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকার মৃত শহিদ উদ্দিন মিয়ার ছেলে ও জনি ডেমরার মাতুয়াইল মুসলিম নগরের আব্দুল ওহাবের ছেলে।
ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে ডেমরা থানার অপারেশন অফিসার স্নেহাশীষ রায় বলেন, দীর্ঘদিন ধরেই মনিরের শ্বশুর বাড়ীর সঙ্গে আনামতের পরিবারের পারিবারিক কলহ চলছিল। গত ২৪ এপ্রিল সন্ধার পরে কৌশলে আমানত তার সহযোগীদের নিয়ে চাচাতো বোন মায়া আক্তারের বাড়ীতে প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের মুখে তাদের জিম্মি আলমারির চাবি নিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ বিষয়ে কাউকে জানালে বোনের ছেলেকে খুন করে ফেলার হুমকি দেয় আনামত। পরে ঘটনার খবর পেয়ে মনিরুজ্জামান দ্রুত বাড়ী ফিরে তার সন্তানদের চিকিৎসা করান। তবে ঘটনার পরে আসামীরা পলাতক রয়েছে বলে জানান স্নেহাশীষ রায়।

You must be logged in to post a comment.