Uncategorized

রূপগঞ্জে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে বাড়ি-ঘরে হামলা ভাংচুর লুটপাট

জাহাঙ্গীর আলম হানিফ ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা এক কিশোরীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ওই কিশোরীসহ পরিবারের সদস্যদের উদ্ধার করে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ব্রাহ্মনখালী এলাকায় ঘটে এ ঘটনা।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ব্রাহ্মনখালী এলাকার আব্দুল্লাহ মিয়ার মেয়ে রুনা আক্তারকে একই এলাকার কফিল উদ্দিনের ছেলে উজ্জল মিয়া প্রেম নিবেদনসহ বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতো। রুনা আক্তারের পরিবারের পক্ষ থেকে বিষয়টি উজ্জল মিয়ার পরিবারকে জানানো হয়। কিন্তু এ ঘটনার কোন প্রকার প্রতিকার পায়নি রুনার পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৩ জুন রুনা আক্তারের ভাই হযরত আলী মোবাইল ফোনে ডেকে নিয়ে প্রকাশ্যে উজ্জলকে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে হযরত আলীর হাতে থাকা ছুড়ি দিয়ে উজ্জলের পেটে আঘাত করে। পরে স্থানীয়রা উজ্জলকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। এ হত্যাকান্ডের ঘটনায় নিহত উজ্জলের বাবা কফিল উদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত হযরত আলীকে পুলিশ গ্রেফতার করে এবং তিনি আদালতে হত্যাকান্ডের ঘটনা শিকার করে স্বীকারোক্তিমুলক জবানবন্ধি দেয়।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে উজ্জল হত্যাকান্ডের বাদী কফিল উদ্দিনের ছোট ভাই শরীফ মিয়া, ছেলে ইকবাল হোসেন, ভাগিনা রুবেল মিয়া ও রবিউলসহ একদল সন্ত্রাসী আব্দুল্লাহ মিয়ার বাড়িতে প্রবেশ করে তার মেয়ে কিশোরী রুনা আক্তারকে গণধর্ষণের চেষ্টা চালায়। পরে পরিবারের লোকজন আতœচিৎকার করলে বাড়িঘরে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর ও লুটপাট চালায়। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ত্রাসীদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহসটুকুও পায়নি। খবর পেয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকের নেতৃত্বে একদল পুলিশ নির্যাতিত কিশোরী রুনাসহ পরিবারের সদস্যদের উদ্ধার করে।
এসআই সফিক জানান, ঘটনাটি ন্যাক্কারজনক। উজ্জল মিয়া হত্যাকান্ডের ঘটনায় রুনার ভাই আসামী হযরত আলী আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্ধি দিয়েছেন। তার শাস্তিতো আদালত দিবেই।
এ ব্যপারে নির্যাতিত রুনার পিতা আব্দুল্লাহসহ পরিবারের সদস্যরা অভিযুক্তদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন প্রশাসনের কাছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় মামলা নেয়া হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে।

 

 

Aus hausarbeit-agentur.com diesen werden vorwiegend phenoplaste hergestellt