ডেমরায় শোক দিবসে দুস্থদের মাঝে চাল-ডাল বিতরণ
মো. হারুন-অর-রশিদ: জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ডেমরা থানাধীন সারুলিয়া ইউনিয়নের পশ্চিম সানারপাড় এলাকায় দরিদ্র পরিবার, দুস্থ-অসহায় এবং পথশিশুদের মাঝে চাল-ডাল, চিনি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আগস্টের প্রথমদিনের কর্মসূচির অংশ হিসেবে ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে চাল-ডাল বিতরণ, দোয়া-মিলাদ ও আলোচনা সভার মধ্যদিয়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি প্রার্থী আলহাজ্ব মশিউর রহমান মোল্লা।
এ সময় ডেমরার বিভিন্ন ইউনিয়নের প্রায় দুই হাজারের অধিক দুস্থ-হতদরিদ্র এবং পথশিশুদের মাঝে চাল, ডাল, আলু, তেল, খাওয়ার স্যালাইন ও মোমবাতি বিতরণ করেন এমপি পুত্র সজল। সরজমিন ঘুরে ডেমরার মানুষের দুর্দশার অবস্থা স্বচক্ষে দেখে দরিদ্র-দুস্থ এবং ছিণœমূল পথশিশুদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও এক কেজি ডাল, ৫লিটার কৈল এবং চার কেজি আলু বিতরণ করা হয়।
এ সময় তিনি বলেন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ঘাতকরা মুক্তিযুদ্ধের অর্জনকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু ইতিহাস নির্মম। বঙ্গবন্ধুর রক্তের ও আদর্শের উত্তরাধিকারী শেখ হাসিনা এখন বাংলাদেশ পরিচালনা করছেন। যার কারণে দেশের মানুষ আবার নতুন করে শেকড়ের সন্ধান খুঁজে পেয়েছে। শেখ হাসিনা জনগণকে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ গড়ার নতুন করে স্বপ্ন দেখিয়েছেন। দেশ এখন সেদিকে অগ্রসর হচ্ছে। তিনি বলে আগামীতে আপনারা আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করুন। তাহলে দেশে আর খুদা-দারিদ্র থাকবে না।
সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, যুবলীগ নেতা খলিলুর রহমান খলিল, আওয়ামী লীগ নেতা মোবারক সাউদ, আবুল বাশার, গোলাম মোর্শেদ অরুন, হানিফ তালুকদার ও এনামসহ স্থানীয় আওয়ামী লীগ-সেচ্ছাসেবকলীগ, যুবলীগ-ছাত্রলীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ।

You must be logged in to post a comment.