leadnewsডেমরা

৭০ নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন:

এম. এ আজিজ,আমুলিয়া:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্গত ৭০ নং ওয়ার্ডে হাজী আতিক মার্কেট সংলগ্ন কাউন্সিলর কার্যালয় মাঠে আজ (সোমবার) বিবিকেলে মাননীয় প্রধানমনত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উদযাপন, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ডেমরা থানা আওয়ামীগের সহ- সভাপতি ও ৭০ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী আতিকুর রহমান আতিক,৭০ নং ওয়ার্ডের যুবলীগের আহবায়ক মো: আ: মান্নান বেপারি, হাবিবুর রহমান হাবু,মাযহারুল হকএছাড়া আওয়ামীলীগ, যুবলীগ,মহিলালীগ ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর হাজী আতিকুর রহমান আতিক বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিনে উপস্হিত সবাইকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া চান এবং তিনি বলেন আমার নেত্রী যেন সুস্হ ও সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে, আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন। তিনি আরো বলেন- আমি যেন ৭০নং ওয়ার্ডের জনগনের সেবা করতে পারি এবং আগামী ১৭ ই অক্টোবর ঢাকা ০৫ এর উপ- নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহবান করেন।এরপরে তিনি কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন ও সকলের মাঝে কেক ও তবারক বিতরন করেন।