৪৪নং ওয়ার্ড কাউন্সিলর উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মিজানুর রহমানের পক্ষে নির্বাচনী গনসংযোগ ।
ডেমরা নিউজঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর ৪৪নং ওয়ার্ড কাউন্সিলর উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মিজানুর রহমানের পক্ষে নির্বাচনী গনসংযোগ করেছে সাবেক ছাত্র লীগ নেতাকর্মীরা । আজ বিকেলে পুরান ঢাকার ৪৪নং ওয়ার্ড এলাকায় এ গনসংযোগ করা হয় ।
এ সময়ে মিজানুর রহমান ইমনের পক্ষে ভোট ও দোয়া চেয়ে লিফলেট বিতরণ করেন সাবেক ছাত্র লীগ নেতা ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি প্রার্থী আজিজুল হক শামীম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ মহসিন, কবি নজরুল কলেজে ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফ উদ্দিন রুবেল, সাবেক ছাত্র লীগ নেতা কামারুজ্জামান হিম,নজরুল ইসলাম জুয়েল, লোকমান হোসেন ও সামসুদ্দিন জামিল প্রমুখ ।
এসময়ে তারা আরো বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মিজানুর রহমানের বাবা ৪৪নং ওয়ার্ড কাউন্সিলর নিজাম উদ্দিন নিজাম ১৬ই এপ্রিল মৃত্যু বরন করায় ওয়ার্ডটি শূন্য ঘোষণা করা হয় । তাঁরই পরিপেক্ষীতে আগামী ১০ই অক্টোবর এ ওয়ার্ডে উপনির্বাচন হচ্ছে । এ নির্বাচনে প্রয়াত কাউন্সিলর পুত্র ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মিজানুর রহমান ইমনকে জয় যুক্ত করে পিতার মত জনগণের সেবা করার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ।

You must be logged in to post a comment.