১ লাখ থেকে ৫ লাখে আবগারি শুল্ক ১৫০ টাকা করার পরামর্শ: প্রধানমন্ত্রী
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে কয়েকটি পরামর্শ দিয়েছেন। তিনি ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক এক লাখ ১ টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ১৫০ টাকা করার এবং এক কোটি টাকা পর্যন্ত মোট তিনটি স্তরে আবগারি শুল্ক আদায় করার পরামর্শ দিয়েছেন।
প্রস্তাবিত বাজেটে এক লাখ ১ টাকা থেকে এক কোটি পর্যন্ত একটি স্তরে ৮০০ টাকা আবগারি শুল্ক আদায়ের প্রস্তাব রেখেছিলেন অর্থমন্ত্রী। বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগে ২০ হাজার টাকা থেকেই আবগারি শুল্ক দিতে হতো। এখন এক লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্কমুক্ত করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। মানুষ সেটা উল্টো বুঝেছে, অনেক অপপ্রচার হয়েছে।
খাদ্য আমদানি শুল্কের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, খাদ্য আবগারি শুল্ক ১০ শতাংশ করা হয়েছে। যতদিন চাল আমদানি প্রয়োজন, ততদিন এটাই থাকবে।

You must be logged in to post a comment.