সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেটের ১২৩০ জন দোকান মালিককে দোকান বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
শাহজাহান জনি ,সিদ্ধিরগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় মিতালী মার্কেটের ক্রয়কৃত ১২৩০ জন দোকান মালিককে দোকান বুজিয়ে না দেওয়ার প্রতিবাদে এবং মার্কেট রক্ষার দাবিতে ভুক্তভোগী দোকান মালিকরা বিক্ষোভ মিছিল করেছে। আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে মিতালী মার্কেট থেকে ব্যানার খচিত বিক্ষোভ মিছিলটি শুরু করে মার্কেট ও তার আশাপাশের এলাকা প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে শত শত দোকান মালিক যোগদান করে তাদের ন্যায্য দাবি জানায়। ভুক্তভোগী দোকান মালিকরা বলেন ভূমিদস্যু প্রতারক ও চাঁদাবাজ রফিক- ফারুক গং মার্কেটের দোকানদারের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বছরের পর বছর ঘুরেও ক্রয়কৃত দোকান বুঝিয়ে দেয়নি রফিক ও ফারুক গংরা। দোকানের পজিশন বুঝিয়ে দেওয়ার জন্য দাবি জানালে ভুক্তভোগীদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে মামলা ও হামলার ভয় দেখায় বলে সাধারন দোকান মালিকরা জানায়। অভিযোগ রয়েছে রফিক ও ফারুক গং মার্কেটের ক্রয়কৃত দোকান মালিকদের দোকান বুঝিয়ে না দিয়ে মার্কেটে মাদকের স্বর্গরাজ্যে পরিনত করেছে। অবিলম্বে ভূমিদস্যু রফিক- ফারুকগংদের হাত থেকে বৃহৎ এই মার্কেটকে রক্ষাকরনসহ রফিক- ফারুকগংদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে মার্কেটের ১২৩০ জন দোকান মালিক তাদের দোকান বুঝিয়ে দেওয়ার জন্য জোরালো দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করে তারা।

You must be logged in to post a comment.