সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহান (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসান (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
সোমবার দুপরে নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়কের সুমিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলি গ্যাসলাইন উত্তর পাড়া এলাকার বারেকের ছেলে।
সোহান ও হাসান দু’জনই সুমিলপাড়া এলাকার একটি দোকানের কর্মচারী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে সোহান মোটরসাইকেলযোগে হাসানের সঙ্গে দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় নারায়ণগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সোহান ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং মোটরসাইকেল চালক হাসানকে গুরুতর আহত অবস্থায় খানপুর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, দুর্ঘটনার পরই কাভার্ডভ্যান চালক কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যান। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া প্রক্রিয়াধীন।

You must be logged in to post a comment.