সিটি নির্বাচনে জয়ীদের গেজেট প্রকাশ
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ীদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের তিন দিন পর এই গেজেট প্রকাশ করা হয়। এক মাসের মধ্যে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরা শপথ গ্রহণ করবেন।
ইসি সূত্র জানায়, মঙ্গলবার এ গেজেট প্রকাশ করে ইসি। তবে এখন পর্যন্ত তা নির্বাচন কমিশনের ওয়াবসাইটে আপ করা হয়নি।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী, সিটি করপোরেশন নির্বাচনের পর মেয়র বা কাউন্সিলরদের নাম সরকারি গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে সরকার বা সরকারের মনোনীত কর্তৃপক্ষ মেয়র ও সব কাউন্সিলরের শপথগ্রহণের ব্যবস্থা করবে।
এদিকে ঢাকা দক্ষিণ সিটির ৩১ নম্বর ওয়ার্ডের ফল কারচুপির অভিযোগে স্থগিত করা হয়। এ ছাড়া সিটি নির্বাচনে কারচুপির অভিযোগে কাউন্সিলর প্রার্থীরা নির্বাচন কমিশনের কাছে বেশকিছু অভিযোগ করেন।
গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে ভোট অনুষ্ঠিত হয়। এতে ঢাকা উত্তরে মেয়র নির্বাচিত হন নৌকার প্রার্থী আতিকুল ইসলাম। আর দক্ষিণ সিটিতে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস।

You must be logged in to post a comment.