Uncategorized

সারুলিয়া নাগরিক সমাজরের আলেম-ওলামা ও ছিন্নমূলদের নিয়ে ইফতার

ডেমরা নিউজ:ডেমরার সারুলিয়ায় সোমবার আলেম-ওলামা ও ছিন্নমূলদের নিয়ে ইফতারের আয়োজন করেছেন সারুলিয়া নাগরিক সমাজ। আলেম-ওলামাসহ সকলের উপস্থিতিতে ইফতার পাটি পরিনত হয় মিলনমেলায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল।
নাগরিক সমাজের প্রতিনিধি মো: ফারুক হোসেন’র সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি কৌশিক আহমেদ জসিম, আওয়ামী লীগ নেতা গোলাম মোর্শেদ অরুন, মুকুল মৃর্ধা, আনোয়ার হোসেন খান, যুবলীগ নেতা কাজী খলিলুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ-সেচ্ছাসেবকলীগ,যুবলীগ ওকৃষকলীগ নেতৃবৃন্দ।
ইফতার পূর্ব আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের সব শহীদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ও ১৫ আগস্টের হত্যাকাণ্ডে সকল শহীদ এবং উপস্থিত সকলের আত্মীয়-স্বজন ও দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে  বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া ডেমরায় গত এক বছরে নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
নাগরিক সমাজের প্রতিনিধি ফারুক হোসেন জানিয়েছেন, প্রতিবছর সকল পেশা-শ্রেনির মানুষজনকে নিয়ে নাগরিক সমাজের আয়োজনে এই ইফতারের আয়োজন করা হয়। তিনি জানান, পবিত্র রমজান মাসের মাঝামাঝি সময়ে প্রতিবছর এই ইফতারের আয়োজন করা হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে-ইফতারের মাধ্যমে ডেমরায় বসবাসরত সবাইকে নিয়ে সেতুবন্ধন সৃষ্টি করা।

Er olivia williams ghostwriter liegt am südende des schweizerischen mittellandes zwischen jura und alpen an der grenze der schweiz zu frankreich