সামসুল হক খান স্কুল এন্ড কলেজ কর্তৃক পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)উদযাপন
ডেমরা প্রতিনিধি : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)উদযাপন উপলক্ষে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের মাসুদ খান অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়
সামসুল হক খান স্কুল এন্ড কলেজ *ইসলামিক কালচারাল ক্লাবের* উদ্যোগে দিবা, প্রভাতী ও ইংলিশ ভার্সনের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে দেশবরেণ্য শিক্ষাবিদ সামসুল হক খান স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল ড. মো. মাহবুবুর রহমান মোল্লা স্যারের নির্দেশনায় এ আয়োজনে উপস্থিত ছিলেন দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ আলমগীর হোসেন, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ আলমগীর হোসেন মোল্লা, সহকারী প্রধান শিক্ষক (প্রশাসন) জনাব মিলটন হোসেন মোল্যা, ইংলিশ ভার্সন ইনচার্জ জনাব নজরুল ইসলাম, বিভিন্ন শ্রেণির ইনচার্জবৃন্দসহ ইসলামিক কালচারাল ক্লাবের সম্পাদক ও প্রশিক্ষকবৃন্দ।
শিক্ষার্থীদের মধ্যে ইসলামি চেতনা জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল নাতে রাসুল, কুরআন তিলাওয়াত, রচনা প্রতিযোগিতা, ইসলামি সংস্কৃতি বিষয়ক বিভিন্ন পরিবেশনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আলোচনা সভায় উপস্থিত সহকারী প্রধান শিক্ষকবৃন্দ ও ইনচার্জবৃন্দ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, তাঁর অসীম দয়া, সীমাহীন ক্ষমাশীলতা, সত্যনিষ্ঠা, মানবপ্রেম, ন্যায়নীতি, সহনশীলতা এবং সর্বোপরি বিশ্বমানবতার কল্যাণে তাঁর অসামান্য অবদান তুলে ধরেন।
দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ আলমগীর হোসেন তাঁর বক্তব্যে বলেন—
*_“রাসূলুল্লাহ (সা.)-এর জীবন হলো মানবতার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত। শিক্ষার্থীরা যদি তাঁর সততা, করুণা ও ন্যায়ের আদর্শ নিজেদের জীবনে ধারণ করতে পারে, তবে তারা কেবল সফল মানুষই নয়, প্রকৃত অর্থে আদর্শ নাগরিক হয়ে উঠতে পারবে।_*
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ আয়োজন শিক্ষার্থীদের অন্তরে প্রিয়নবী (সা.)-এর গুণাবলি অনুসরণের অনুপ্রেরণা জাগিয়ে তোলে এবং তাদের জীবনকে সত্য, সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত হওয়ার শিক্ষা দেয়।
নিঃসন্দেহে, এই অনুষ্ঠান শিক্ষার্থীদের আধ্যাত্মিক উন্নয়ন ও চারিত্রিক উৎকর্ষ সাধনের পথে এক অনন্য উদ্যোগ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।


You must be logged in to post a comment.