সাকিবের সঙ্গে দ্বন্দ্ব ও দলে গ্রুপিং নিয়ে মুখ খুললেন তামিম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে রীতিমতো মুখ দেখাদেখি বন্ধ। দুজনের সম্পর্ক ঠিক করার চেষ্টা করেও সফল হননি তিনি।
ক্রিকেটবিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে নাজমুল হাসান পাপন দাবি করেন, জাতীয় দলের ড্রেসিংরুম এখন মোটেও ‘স্বাস্থ্যকর’ নয়, সেখানে সিনিয়র ক্রিকেটারদের রেষারেষির পাশাপাশি চলছে ‘গ্রুপিং’।
এসব বিষয় নিয়ে মুখ খুলেছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
তিনি দাবি করেছেন, বাংলাদেশের ড্রেসিংরুম খুব হেলদি এবং সেখানে সবসময় স্বাভাবিক পরিবেশ বিরাজ করে।
আজ মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে দলের মধ্যে কোন্দল, গ্রুপিংয়ের বিষয়ে কথা বলেন তামিম ইকবাল। ওয়ানডে দলের অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়, ‘বোর্ড প্রেসিডেন্ট বলছেন, দলে নাকি অনেক গ্রুপিং আছে। এ বিষয়ে আপনার ভাষ্য কী?’
জবাবে তামিম বলেন, ‘আমি ১৭ বছর যাবত জাতীয় দলে খেলছি।
কোনো সময় কোনো গ্রুপিং দেখিনি। গত তিনদিন যাবত আমরা প্র্যাকটিস করলাম। এখনো তো কোনোরকম কোনো গ্রুপিং চোখে পড়েনি। প্র্যাকটিসে এসে আমরা সবাই মজা করছি, হাসি ঠাট্টা করছি।

You must be logged in to post a comment.