leadnewsডেমরারাজনীতি

শোক দিবস উপলক্ষে দুস্থদের মাঝে তবারক বিতরণ

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ডেমরার কোনোপাড়া এতিম-দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে। এর আগে বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সন্ধ্যার পর কোনাপাড়া (ডগাইর মুরগীরফার্ম) সামসুল হক খান স্কুল এণ্ড কলেজ সংলগ্ন স্থানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আওয়ামী লীগ নেতা মো. এলাহি বাক্্ার এর সভাপতিত্বে এবং বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এনামুল ইসলাম এনামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি পুত্র ও ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল। এছাড়াও Ÿক্তব্য রাখেন ঢাকা দক্ষিন সিটি করর্পোরেশনের ৬৩ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম খান দিলু,৬৪নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল, ৬৫নং ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দিন আহমেদ ভূইয়া সেন্টু, ৬২নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ এবং (৬৪,৬৫ ও ৬৬) সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইঞ্জিনিয়ার মনিরা বেগম প্রমুখ। শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, আওয়ামী লীগ নেতা হানিফ তালুকদার, মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সোহেল খান ও যুবলীগ নেতা এস এম সোহেল সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা।
এ সময় মশিউর রহমান শোল্লা সজল বলেন, আওয়ামী লীগের ব্যাপক উন্নয়ন দেখে ষড়যন্ত্রকারীদের মাথা নষ্ট হয়ে গেছে। উপায় না দেখে এখন তারা আওয়ামী লীগে প্রবেশ করতে চায়। কিন্তু প্রকৃত আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক ও সজাগ থাকতে হবে। তাদের কোনো ষড়যন্ত্র কিংবা চক্রান্ত সফল হতে দেয়া যাবে না। একইসাথে তিনি বঙ্গবন্ধু হত্যার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান।