leadnewsডেমরা

ডেমরায় ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-১

ডেমরা নিউজ:ডেমরায় পুলিশের অভিযানে মো. আব্দুর রহিম (৩০) নামে এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে যার অনুমান মূল্য ৬ লক্ষ টাকা। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাতে ডেমরার সুলতানা কামাল সেতু সংলগ্ন থেকে তাকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। রহিম ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা শহীদ আ: আজীজ সড়ক এলাকার ভাড়াটিয়া ঝালকাঠির নলছিটি থানার কয়াচর গ্রামের  মো. আব্দুস সাত্তারের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ১ টার দিকে গ্রেফতার রহিমের বিরুদ্ধে মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ডেমরা থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, মাদক চোরাকারবারি রহিম ভ্রাম্যমানভাবে ডেমরা থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক সরবরাহ ও বিক্রি করে আসছিলো বলে তার নামে একাধিক অভিযোগ রয়েছে।