শীতলক্ষ্যায় ঘুরতে এসে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার
রূপগঞ্জে নদীতে ঘুরতে গিয়ে নদীতে ডুবে সবুজ মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করে ডুবুরিদল।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা হেড অফিসের ডুবুরি ইউনিটের ডিউটি অফিসার এরশাদ হোসেন। নিহত সবুজ রাজধানী ঢাকার কোনাপাড়া আদর্শবাগ এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী শাহানাজ বেগম বলেন, গত ১৫ দিন আগে শাহনাজের সঙ্গে সবুজ মিয়ার বিয়ে হয়। বিয়ের পর ভাল চলছিল তাদের সংসার। শাহনাজ বেগম সবুজ মিয়ার দ্বিতীয় স্ত্রী। গত শনিবার সন্ধ্যায় নববধূ শাহনাজকে নিয়ে সবুজ মিয়া নিজ বাড়ি থেকে উপজেলার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার আশেপাশে শীতলক্ষ্যা নদীতে ঘুরতে আসেন। এসময় সবুজ মিয়ার মাথাঘুরে নদীতে পড়ে যান।
পরে শাহনাজ বেগমের ডাক-চিৎকারে নৌকার মাঝি ও আশপাশের লোকজন খোজাখুজিঁ করলেও সবুজ মিয়াকে পাওয়া যায়নি। পরে পরিবারের লোকজন ঢাকা ডুবুরি ইউনিটকে খবর দিলে তারা সোমবার সকালে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন। রবিবার দুপুরে চনপাড়া এলাকার শীতলক্ষ্যা নদী থেকে সবুজের লাশ উদ্ধার করা হয়।
ঢাকা হেড অফিসের ডুবুরি ইউনিটের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

You must be logged in to post a comment.