শিক্ষা মন্ত্রীর সাথে বিএমজিটিএ লক্ষীপুর জেলা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
ফিরোজ আলম:শিক্ষা মন্ত্রী ডা: দিপু মনির সাথে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশান ( বিএমজিটিএ )লক্ষীপুর জেলা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আজ অনুষ্ঠিত হয়।আজ শুক্রবার বেলা তিন ঘটিকাে সময় রায়পুর মার্চেন্ট একাডেমী প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রোগ্রামে এসময় আরো উপস্থিত ছিলেন লক্ষীপুর ০২ আসনের সুনাম ধন্য, সুযোগ্য মাননীয় এমপি এবং লক্ষীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড: নূর উদ্দিন চৌধুরী নয়ন মহোদয়।লক্ষীপুর জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো: শাহাজাহান,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সালাউদ্দিন টিপসহ অন্যান্য নেতৃবৃন্দ।বিএমজিটিএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএমজিটিএ লক্ষীপুর জেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি জনাব মোহাম্মদ আলী,বিএমজিটিএ লক্ষীপুর জেলা শাখার সাধারন সম্পাদক এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ও স্থায়ী কমিটির মেম্বার জনাব ফিরোজ আলম,কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক ও সদর উপজেলা পূর্বের সাধারন সম্পাদক জনাব ফিরোজ কবির,কেন্দ্রীয় সদস্য জনাব এস এম সালাউদ্দিন ও জনাব খোরশেদ আলম,লক্ষীপুর জেলা শাখার সাহিত্য ও পাঠাগার সম্পাদক জনাব শাহাদাত হোসেন সবুজ , সদর উপজেলা পশ্চিমের সভাপতি জনাব শাহেদ আকরাম হোসেন পিন্টু এবং রায়পুর উপজেলা সভাপতি মাস্টার মো: সেলিম স্যার সহ রায়পুর উপজেলা নেতৃবৃন্দ।মাদরাসা শিক্ষকদের জাতীয়করন,উৎসব ভাতা শতভাগকরন ও সরকারি নিয়মে বাড়ি ভাড়ার বিষয়টি মন্ত্রী মহোদয়কে অবগত করানো হয়।


You must be logged in to post a comment.