লকডাউন এবং পবিত্র রমজান উপলক্ষে রূপগঞ্জে তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডবাসীর জন্য স্বল্প মুল্যে নিত্য প্রয়োজনীয় পন্যসামগ্রী বিক্রয়ের জন্য ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন
আশিকুর রহমান হান্নান:লকডাউন এবং পবিত্র রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডবাসীর জন্য স্বল্প মুল্যে নিত্যপ্রয়োজনীয় পন্যসামগ্রী বিক্রয়ের জন্য ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা’র পক্ষ থেকে তারাবো পৌরসভা যুবলীগ নেতা তারিকুল ইসলাম ভুঁইয়া শাকিলের উদ্যোগে ভর্তুকি মূল্যে এ পণ্য বিক্রয়ের জন্য ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন করা হয়।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় তারাবো পৌরসভা যুবলীগ নেতা তারিকুল ইসলাম ভুঁইয়া শাকিল ভর্তুকি মূল্যে এ পণ্য সামগ্রী বিক্রয়ের ব্যবস্থা করেছেন।
এ গাড়িতে করে স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, চিনি, পেয়াজ, আলুসহ নিত্যপণ্য ও ইফতার সামগ্রী বিক্রি করা হয়। যা বাজার মূল্যের অনেক কমদামে পাওয়া যাবে এই গাড়ি থেকে


You must be logged in to post a comment.