leadnewsরাজনীতি

রোজিনা যেন ন্যায় বিচার পান তা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, কেউ ভুলের উদ্ধে না, রোজিনা ইসলাম যেন ন্যায় বিচার পান তা নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার (২০ মে) রোজিনাকে হেনস্তা করীদের শাস্তির দাবিতে ঢাকা রিপোর্টাস ইউনিটির নেতারা মন্ত্রীর নিজ বাসায় স্বারকলিপি নিয়ে দেখা করলে মন্ত্রী সব কথা বলেন।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের জন্য যা করা সম্ভব, সবই করা হবে। তিনি যেন ন্যায়বিচার পান সেই চেষ্টা অব্যাহত থাকবে। তার বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হবে।

মন্ত্রী বলেন, একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হবে। তবে, রোজিনা ইসলামেরও ভুল হতে পারে। বিষয়টি আবেগের সঙ্গে না দেখে বাস্তবতা প্রেক্ষিতে দেখতে হবে। কেউই ভুলের ঊর্ধ্বে নয়।