leadnewsসারা দেশ

রূপগঞ্জ ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

রূপগঞ্জ ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় বর্ণাঢ্য আয়োজনের লক্ষ্যে উপজেলা প্রশাসন প্রস্তুতিমূলক সভা করেছে। সোমবার বিকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূইয়া, সহকারী কমিশনার ( ভূমি ) সাইদুল ইসলাম, পরিদর্শক সাজ্জাদ হোসেন, মুক্তিযোদ্ধা আলআমিন দুলাল, রূপগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মকবুল হোসেন, আব্দুর রহিম মাষ্টার প্রমুখ