রূপগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণ আসামীরা অধরা
জাহাঙ্গীর আলম হানিফ ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অষ্টম শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় আসামীরা ধরা ছোয়ার বাইরে রয়েছে। মামলা দায়ের করার পর থেকেই আসামীরা পলাতক রয়েছে। তবে পুলিশ আসামীদের গ্রেফতার করতে চেষ্টা যাচ্ছে। এর আগে ধর্ষণের ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে গত (০৫ এপ্রিল) শুক্রবার রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এক সপ্তাহ আগে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় ঘটে এ ধর্ষণের ঘটনা।
ধর্ষিতার পিতা জানান, গত ২৮ মার্চ অষ্টম শ্রেণীতে পড়–য়া তার কিশোরী মেয়ে স্কুলে যাচ্ছিলেন। স্কুলে যাওয়ার পথে নাওড়া এলাকার কবির হোসেনের ছেলে শাহজালাল কৌশলে কিশোরীকে পাশ্ববর্তী একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে আগে থেকেই উৎ পেতে থাকা একই এলাকার নজরুল ইসলামের ছেলে রায়হান কিশোরীকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। এসময় শাহজালাল ও বাকি মিয়ার ছেলে রাসেল পাহারত অবস্থায় ছিলো।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। যে কোন মুল্যে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

You must be logged in to post a comment.