রূপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু
রূপগঞ্জ প্রতিনিধি:
রূপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ১১টায় দিকে পূর্বাচল জলসিড়ি বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মর্জিনা বেগম (৪৫) রাজধানী মধ্যবাড্ডা এলাকার মৃত আমজদ আলীর স্ত্রী।
পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরশ বাগচি জানান, পূর্বাচল শেখ হাসিনা সরণির জলসিড়ি এলাকায় সড়ক পারাপারের সময় একটি মোটরসাইকেল মর্জিনা বেগমকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বাচলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে । পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।পরশ বাগচি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


You must be logged in to post a comment.