leadnewsসারা দেশ

রূপগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রুপগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চঁনপাড়ায় গলায় ফাঁস দিয়ে মেহেদী হাসান(২২) নামের এক যুবকের আত্মহত্যা করেছে। বুধবার(১৬জুন) সকাল ১টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকায় তার নিজ ঘর থেকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মেহেদী হাসান উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চঁনপাড়া এলাকার মোক্তার হোসেনের ছেলে। রূপগঞ্জ থানার এস আই (উপ-পরিদর্শক) বিল্লাল হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, বুধবার সকালে মেহেদী হাসানের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় এব অপমৃত্য মামলা হয়েছে।