leadnewsশিক্ষা

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক সভা সংসদ ভবনে শিক্ষা বিষয়ক হলরুমে অনুষ্ঠিত

আজ শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক সভা সংসদ ভবনে শিক্ষা বিষয়ক হলরুমে অনুষ্ঠিত হয় । সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাননীয় সংসদ সদস্য জনাব ডাক্তার আফসারুল আমিন উক্ত সভায় সভাপতিত্ব করেন ।উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা মন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি । আরো উপস্থিত ছিলেন জনাব গোলাম মোস্তফা এমপি ,আবুল কালাম আজাদ এমপি সহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্য এমপিগণ ।উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা সচিব ,মাউশির ডিজি মহোদয় ও উচ্চ পদস্থ কর্মকর্তাগণ ।
বাজেটপূর্ব এই গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকা হয়েছিলো আমাদের দুইজন প্রিয় শিক্ষক নেতাকে । অধ্যক্ষ শাহজাহান আলম সাজু ও অধ্যক্ষ শরীফ সাদী । এর আগেও তারা দুইজন শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের নীতি নির্ধারক গনের সাথে এবং প্রধান মন্ত্রীর কার্যালয়ের গুরুত্ত্বপূর্ণ ব্যাক্তি গনের সাথে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বিভিন্ন ন্যায্য দাবি দাওয়া নিয়ে জোরালো কথা বলেছেন।
পরিস্থিতি অস্থিতিশীল না করে,কর্মবিরতি, ধর্মঘট ,মহা অবস্থান, এই জাতীয় বিশৃঙ্খলা সৃস্টি না করে এবং শান্তিপূর্ণভাবে দাবি পূরণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে কেবলমাত্র আমাদের এই দুজনের জন্য। ভালো সুসংবাদ কিছু আসছে। জয় শেখ হাসিনার।