রূপগঞ্জে কিশোরীকে ধর্ষন করেছে লম্পট পিতা, গ্রেফতার পিতা
প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্মদাতা পিতা তারই ১৩ বছরের কিশোরীকে একাধিকবার ধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ধর্ষিতা কিশোরীর অভিযোগের ভিক্তিতে মঙ্গলবার দুপুরে গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাঘ এলাকা থেকে লম্পট পিতা আল আমিন মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় গোটা এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
রূপগঞ্জ থানার ওসি তদন্ত হুমায়ুন কবির মোল্লা স্থানীয়দের বরাত দিয়ে জানান, কিশোরীকে গত কয়েকমাস ধরে তার জন্মদাতা পিতা ধর্ষণ করে আসছে। ধর্ষণের বিষয়ে কিশোরী তার মাকে জানালে তার মা বিষয়টি এড়িয়ে যান। উল্টো তার মা তাকে ভয় দেখাতো বলে জানা গেছে। এদিকে, গত শুক্রবার কিশোরীর পিতা তাকে পুনরায় ধর্ষণ করে। কিশোরী ভয়ের বাঁধ ভেঙ্গে মঙ্গলবার সকালে বিষয়টি স্থানীয় একজনকে জানায়। ঐ ব্যাক্তি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে ঘটনাটি জানায়। পরে দুপুরে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লম্পট পিতা আল আমিন মিয়াকে গ্রেফতার করে। ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করে।

You must be logged in to post a comment.