রূপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার
জাহাঙ্গীর আলম হানিফ ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের অভিযান চালিয়ে ১৫০ পিছ ইয়াবাসহ মাদক স¤্রাজ্ঞীকে গ্রেফতার করেছে র্যাব-১১। শনিবার রাতে উপজেলার তারাবো পৌরসভার রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১১ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে ডিএডি মমিনুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল রসুলপুর এলাকার বাহারআলীর বাড়িতে অভিযান চালায়। একপর্যায়ে দোতলা বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী ইয়ারুন আক্তারকে আটক করে। এসময় তার শরীরে তল্লাশী চালিয়ে কোমর থেকে ১৫০ পিছ ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

You must be logged in to post a comment.