রূপগঞ্জে ইউপি সদস্য হত্যা: আসামির স্বীকারোক্তি
রুপগঞ্জের বিউটি আক্তার কুট্টি হত্যা মামলায় সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিউটি আক্তার কায়েতপাড়া ইউনিয়নের ৭,৮,৯নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ছিলেন।
বৃহস্পতিবার ভোরে সাদ্দামকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে দেয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাদ্দাম।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, আদালতে সাদ্দাম স্বীকার করেছে যে, দুই বছর আগে এলাকায় একটি দোকান বসানোকে কেন্দ্র করে কুট্টি মেম্বারের সাথে সাদ্দামের বিরোধ হয়। এক পর্যায় দোকান ভেঙে দেয় কুট্টি। সেখান থেকেই কুট্টির উপর জিদ ছিল সাদ্দামের। প্রতিশোধের কারণেই ২৬ জুন ভোরে সাদ্দামসহ কয়েকজন মিলে ওই হত্যাকাণ্ড ঘটায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন,‘বিউটির মেয়ে পারভীন আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ চার থেকে পাঁচ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।’
এদিকে, বৃহস্পতিবার জোহরের নামাজের পর বিউটির জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় অংশগ্রহণ করেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানসহ অনেকেই।

You must be logged in to post a comment.