রূপগঞ্জে অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান
জাহাঙ্গীর আলম হানিফ ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বলাইখা, গোলাকান্দাইল ও ভুলতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক এ এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে থাকা অবৈধ ফুটপাত উচ্ছেদ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে রোববার (০৪ জুন) বেলা ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বোল্ড্রেজারের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, জেলা পুলিশের এএসপি (ট্রাফিক) আব্দুর রশিদ, সওজের ইঞ্জিনিয়ার বিকাশ চন্দ্র, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টও শহিদুল আলম, টিআই মাহবুব শাহসহ আরো অনেকে।
জেলা পুলিশের এএসপি (ট্রাফিক) আব্দুর রশিদ জানান, বলাইখা, গোলাকান্দাইল ও ভুলতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক এ এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে থাকা অবৈধ ফুটপাতের কারনে এখন ওই এলাকার যানজট নিত্যদিনের। পুলিশ প্রশাসন সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও যানজট নিরসন করতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া গত বেশ কয়েক দিন ধরেই এসব অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে নিতে নোটিশ করা হয়েছে। পুলিশ প্রশাসন নোটিশ করার পরও কোন কাজ হয়নি। তাই জেলা পুলিশের পক্ষ থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রায় শতাধীক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। সঙ্গে ২০ থেকে ২৫ জন কমিউনিটি পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এদিকে, ফুটপাতে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, তারা বিভিন্ন সরকারী-বেসরকারী এনজিও থেকে টাকা উত্তোলন করে ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। কোন প্রকার নোটিশ ছাড়াই পুলিশ তাদেরকে উচ্ছেদ করে দিয়েছেন। অপর দিকে, উচ্ছেদের পরই ফুটপাত দখলমুক্ত করার জায়গা গুলো লেগুনা ষ্টেশনের শ্রমিকরা ফের দখল করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

You must be logged in to post a comment.