leadnewsসারা দেশ

রান্নাঘরে গ্যাসের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ, দগ্ধ ৪

সাভারের আশুলিয়ায় রান্নাঘরে গ্যাসের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন।

বুধবার আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকার কবরস্থান রোডের একটি একতলা বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- একই এলাকার হুমায়ুনের বাড়ির ভাড়াটিয়া মো. আউয়াল (৩৫), তার ১০ বছরের মেয়ে আফিয়া, স্ত্রী রেনু বেগম (২৫) এবং আরেক ভাড়াটিয়া আফরোজা বেগম (২৬)।

দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৫টার দিকে রান্নার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় দুই পরিবারের ওই চারজন দগ্ধ হন।

তাদের উদ্ধার করে স্থানীয় মেডিকেল কলেজ গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চারজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ভোর ৫টায় ঘটনাস্থলে যাই। দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

তবে ধারণা করা হচ্ছে, প্রাথমিকভাবে গ্যাসের লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে।