রংপুরের পীরগঞ্জে র্যাবের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “জেএমবি” এর ০১ জন সক্রিয় সদস্য গ্রেফতার
ডেমরা নিউজ: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবন্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে। জঙ্গী মুক্ত দেশ এবং সমাজ গড়তে র্যাব বদ্ধ পরিকর এবং নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায়রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন এলাকায় র্যাবের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন“জেএমবি” এর ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে ।
গত ০৭ ফেব্রুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ ১১.০০ ঘটিকায় সময় র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন “জেএমবি” এর সক্রিয় সদস্য মীর ফজলে রাব্বী (৩০), পিতা- মীর হেলাল উদ্দিন, মাতা-মৃত কুলসুম বেগম, পটুয়াখালী’কে পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সম্মুখে হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জেএমবি সদস্যের ব্যবহৃত মোবাইল থেকে বিপুল পরিমান উগ্রবাদী ভিডিও কনটেন্ট এবং বিভিন্ন উগ্রবাদী বইসমূহের লিংক পাওয়া যায়। এছাড়াও তার ব্যবহৃত মোবাইল থেকে অন্যান্যদের সম্পৃক্ততা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মীর ফজলে রাব্বী জানায় যে, তার বাল্যবন্ধু (বর্তমানে জেলে বন্দী) এর প্ররোচনায় এবং বিভিন্ন উগ্রবাদী বক্তার বক্তব্য শুনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’তে যোগদান করেন। ধৃত আসামী ও তাহার সহযোগীরা তাহাদের নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “জেএমবি” এর উগ্রবাদী কার্যক্রমের জন্য সদস্য পদ গ্রহণের মাধ্যমে দেশের নিরাপত্তা এবং সাধারণ মানুষকে প্রভাবিত করার জন্য ইলেকট্রনিক্স ডিভাইস এর মাধ্যমে তথ্য প্রচার করে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করা, ভিন্ন মর্তাদশ সম্পর্কিত বিভিন্ন তথ্য/প্রযুক্তি/প্রশিক্ষণ/সরঞ্জাম/ প্রচারের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমে প্ররোচিত করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রংপুর জেলার পীরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তার সহযোগী অন্যান্যদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে।


You must be logged in to post a comment.