Uncategorized

যুক্তরাষ্ট্র থেকে ছয়টি অ্যাপাচি কিনছে ভারত

ভারতীয় সেনার শক্তি বাড়াতে ৪১৬৮ কোটি রুপি খরচ করে যুক্তরাষ্ট্র থেকে ৬টি অত্যাধুনিক অ্যাপাচি অ্যাটাকিং হেলিকপ্টার আনানো হচ্ছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এই হেলিকপ্টার কেনার সবুজ সঙ্কেত দেয়। এখন শুধু সেগুলো ভারতীয় সেনায় অন্তর্ভুক্তি হওয়ার অপেক্ষায়।

সূত্রের খবর, এদিন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির উপস্থিতিতে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল(ডিএসি)-এর বৈঠকে দীর্ঘসময় ধরে পড়ে থাকা এই প্রস্তাবে সবুজ সঙ্কেত দেয়া হয়।

মার্কিন সশস্ত্র সেনা যুদ্ধে প্রায়শই এই অ্যাটাকিং হেলিকপ্টার ব্যবহার করে থাকে। তবে, এই প্রথমবার ভারতীয় সেনার হাতে এ ধরনের অ্যাটাকিং হেলিকপ্টার আসছে।

এ ছাড়াও নৌ জাহাজের জন্য দুটি গ্যাস টার্বাইনও আনানো হচ্ছে। এদিন সেই প্রস্তাবেও ডিএসি ছাড়পত্র দেয়। খরচ হবে ৪৯০ কোটি।

এএইচ৬৪ই অ্যাপাচি গ্রুপের মধ্যে সর্বাধুনিক অ্যাটাকিং হেলিকপ্টার। এটি চার ব্লেডের অ্যাটাকিং হেলিকপ্টার। লক্ষ্যে আঘাত হানতে এই হেলিকপ্টারে রয়েছে নোজ-মাউন্টে়ড সেন্সর স্যুট এবং নাইট ভিশন সিস্টেম। এ ছাড়া রয়েছে ৩০ এমএম এম ২৩০ চেন গান। গতিবেগ ঘণ্টায় ৩০০ কিলোমিটার।

ভারতীয় বায়ুসেনার জন্য যদিও ২০১৫ সালেই ২২টি আপ্যাচি হেলিকপ্টারের বরাদ্দ দেয়া হয়েছিল। এই ছয়টি অ্যাটাকিং হেলিকপ্টার আসবে অতিরিক্ত হিসেবে।

সূত্র: এই সময়

Close this popup is big brother reading your essaysreasy.online writing