leadnewsঅপরাধ

যাত্রাবাড়ী এলাকা থেকে প্রায় ০৮ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের কোকেনসহ ০২ কোকেন ব্যবসায়ীকে গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে প্রায় ০৮ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের কোকেনসহ ০২ কোকেন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

অদ্য ১৬ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন পশ্চিম মোমিনবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৮,৫০,০০০/- (আট লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের ১৭১.৯০ গ্রাম কোকেনসহ কোকেন পাচারকারী চক্রের ০২ জন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ শফিজ উদ্দিন ওরফে শফিজ (৫২) ও ২। মোঃ সাহাবুদ্দিন (৫৫) বলে জানা যায়।