যাত্রাবাড়ীতে নারিকেলের ভেতরে ৪০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ গ্রেফতার মা মেয়ে রিমান্ডে।
ডেমরা নিউজ: যাত্রাবাড়ীতে নারিকেলের ভেতরে ৪০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ গ্রেপ্তার সাফিয়া খাতুন (৭০) এবং তার মেয়ে আসমার (৪০) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম শাহিনূর রহমান শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই অভিজিৎ পোদ্দার দুই আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে অ্যাডভোকেট খন্দকার মহিবুর রহমান আপেল রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
এর আগে গতকাল বুধবার রাজধানী ঢাকার উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে নারিকেলের ভেতরে অভিনব কৌশলে হেরোইন পাচারের সময় এই মা-মেয়েকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও নগদ ৪৭৫ টাকা জব্দ করা হয়।


You must be logged in to post a comment.