leadnewsঅপরাধ

যাত্রাবাড়ি এলাকা থেকে ৯০১ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-১

ডেমরা নিউজ:রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ৯০১ বোতল ফেনসিডিলসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব; মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ।

গত ০৯ আগস্ট ২০২২ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২৭,০৩,০০০/- (সাতাশ লক্ষ তিন হাজার) টাকা মূল্যের ৯০১ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রাশেদ মিয়া (২২) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার ও ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।